শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ 🚨 নিখোঁজ সংবাদ / সন্ধান চাই 🚨 হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন সাহায্যের আবেদন Hazrat Allama Mufti Mujahid Uddin Choudhury Dubagi (Rahimahullah): will be an example for the people of this age in the field of knowledge and Zuhd (Asceticism) রাজধানীর আবাসন ও ভূমি খাতের নীরব ঘাতক: চাঁদাবাজির অভয়ারণ্য জগন্নাথপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত অফিস ও পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন ​আবাসিক হোটেল: নিরাপত্তা নাকি অপরাধের নিরাপদ আশ্রয়? ​ সাংগঠনিক সিদ্ধান্তে আব্দুল বাসিতকে বহিষ্কার করল সিলেট অনলাইন প্রেসক্লাব যুগপূর্তিতে সম্মাননা, শুভেচ্ছা ও ভবিষ্যতের প্রত্যয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারের নির্দেশে বেড়িবাঁধ নির্মাণসহ যেকোন কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী: জেনারেল আজিজ।

Coder Boss / ৭২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual6 Ad Code

শেখ আবু মুছা,সাতক্ষীরা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যে কোন দূর্যোগ মোকাবেলায় দেশকে সেবা দিতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সরকারের নির্দেশে দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যে কোন কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্রগ্রামের জলাবদ্ধতার মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনী সফলভাবে করছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর দায়িত্বে দিলে গুরুত্ব সহকারে সেনাবাহিনী করবে বলে জানান সেনাপ্রধান।
তিনি আজ বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, সূপেয় পানি সংকটেও সহায়তা করতে প্রস্তুত আছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৬টি ট্রিটমেন্ট প্লান্ট প্রস্তুত রয়েছে। কিন্তু ব্যবহার করা হচ্ছে ৩টি। সংশ্নিষ্টরা চাইলে বাকিগুলোও সরবরাহ করা হবে। ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা। এছাড়া মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দিবে মেডিক্যাল কোরের সদস্যরা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী দেশের প্রয়োজনে অতীতেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।
লকডাউনের বিষয়ে সেনাপ্রধান বলেন, স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করছে করোনা পরিস্থিতি মোকাবেলায়। তারাই সিদ্ধান্ত নেবেন কতটুকু কঠোরতা প্রয়োজন।
পরে সেনাপ্রধান আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে সাতক্ষীরার আশাশুনি ও খুলনার কয়রায় যান। :

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code