শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ কোটির জনসমুদ্রে দিক হারা নাবিক, মন্ত্রীদের কথা বিশ্বাস করছে না জনগণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থের ২য় খন্ড) ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুই দিনব্যাপী ভার্চুয়াল কর্মশালা সম্পন্ন ইসলামী ছাত্র মজলিসের

Coder Boss / ৮০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

Manual6 Ad Code

তথ্যপ্রযুক্তিকে দাওয়াতি কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে – মনসুরুল আলম মনসুর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার বাড়াতে হবে। বিজ্ঞানের এই আবিস্কারকে জ্ঞান অর্জনের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা সময়ের অপরিহার্য দাবি। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি অনেক নেতিবাচক ও ভয়াবহ দিক রয়েছে। একজন দা’য়ি হিসেবে সময়ের চাহিদা ও দাবি অনুভব করে ইসলামী ছাত্র মজলিসের প্রত্যেক জনশক্তি তথ্যপ্রযুক্তিকে দাওয়াতি কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সমূহকে দ্বীনি ও আদর্শিক দাওয়াতি কাজের ক্ষেত্রে পরিণত করতে চাইলে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ ও সৌন্দর্য ছড়িয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।

Manual8 Ad Code

২০ ও ২১ জুন, শনি ও রবিবার অগ্রসর সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী অনলাইন কর্মশালার দ্বিতীয় দিন সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিস কুমিল্লা জোন সহকারী পরিচালক মাওলানা আবদুল হক আমিনী। প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় সংগঠনের নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত উক্ত কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কয়সর, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কিবরিয়া। কর্মশালার আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্যদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমাদ, সিলেট মহানগরী সভাপতি আফজাল হোসাইন কামিল, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন প্রমুখ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code