শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় করোনার স্যাম্পল কালেকশনের অন্যতম যোদ্ধা আব্দুল কাদের’র হাসপাতালে ঘরবসতি।।

Coder Boss / ৭০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

Manual2 Ad Code
জাকির হোসেন, (বরিশাল) বানারীপাড়া।। করোনার স্যাম্পল কালেকশনে (নমুনা সংগ্রহ) করা বানারীপাড়া উপজেলার ২টি টিমের একটি আব্দুল কাদের এম টি পি আই ও অন্যটি আলামিন এমটি ল্যাব। ডাক্তারদের নির্দেশনায় এই টিম অন্যান্য সদস্যদের নিয়ে করোনার নমুনা সংগ্রহ করে থাকেন। এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট (ই পি আই) আব্দুল কাদের পায়ের হাটুটে গুরুত্বর অসুস্থ অবস্থায় গত ১ মে থেকে কর্ম অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি রয়েছেন। গত ৫ মে তার বাম হাটিতে এ্যাপসেস অপারেশন হয়। সে অবস্থায় একটি রুমে পা ব্যান্ডিস অবস্থায় স্যাম্পল বিষয়ক সকল কাজকর্ম করে থাকেন। বিগত দিনে মৃত্যু ভয় না করে, নাওয়া-খাওয়া ঘুম কিংবা বিশ্রাম এর তোয়াক্কা না করে দিন রাত ছুটে চলেছেন রোগীদের দ্বারে দ্বারে । বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন একাকার করা এই টিম উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্যাম্পল কালেকশনে (নমুনা সংগ্রহ) অবিরাম ছুঁটে চলে।মহামারী করোনা ভাইরাসে বানারীপাড়া উপজেলার সন্দেহ জনক রোগীদের বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে শেবাচিমে পাঠানো সেই করোনা যোদ্ধা আব্দুল কাদের আজ নিজেই গুরুতর এ্যাপসেস অপারেশন করে পা ব্যান্ডিস অবস্থায় হাসপাতালের নিজ কক্ষে চেয়ারের উপরে পা বিছিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন মহামারী করোনা রোগীদের জন্য। আব্দুল কাদের বানারীপাড়া উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট (ই আই পি) হিসেবে কর্মরত। উপজেলার যেখানেই রোগীর করোনা উপসর্গের খবর জানতেন সেখানেই নমুনা সংগ্রহে ছুঁটে যেতেন। নমুনা সংগ্রহ করতে গিয়ে প্রাণঘাতি করোনা রোগে তারাও আক্রান্ত হতে পারেন যা ছড়িয়ে পড়তে পারে তাদের পরিবারেও এ ভয়কে পরোয়া না করে দেশ ও মানুষের কল্যাণে ছুঁটে চলা মানবপ্রেমী এ করোনা যোদ্ধা আব্দুল কাদের উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে আজ পর্যন্ত ১৪০ জন রোগীর স্যাম্পল কালেকশন (নমুনা সংগ্রহ) করেন। বানারীপাড়া বাসীকে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা করতে ও রোগীদের নমুনা সংগ্রহ করতে অবিরাম ছুটে চলা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম্পল কালেকশন টিমের মানবতার এ করোনা যোদ্ধা নিজেরই আজ এ্যাপসেস অপারেশন হয়ে গৃহবন্ধী হওয়ায় এলাকাবাসীরা উদ্ভিঘ্ন ও সমব্যাধি। গত সাড়ে তিন মাস ধরে এ করোনা যোদ্ধা মৃত্যুকে পায়ের ভৃত্য মনে করে জীবনের ঝুঁকি নিয়ে ভয়কে জয় করে রোগীর স্যাম্পল কালেকশন (নমুনা সংগ্রহ) করেন।। সবার প্রত্যাশা সে দৃঢ় মনোবল নিয়ে এই অসুস্থতাকে জয় করে সুস্থ হয়ে ফিরে এসে ও পুরুদ্দমে মানবতার সেবায় ব্রতি হবেন। বর্তমানে তার অবস্থার অবনতি হলে সম্পূর্ন বিশ্রামে থাকা জরুরী হলেও তার কাজ করার বিকল্প কেহ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি দিতে ও পারছেন না। তাই তিনি হাসপাতালে ভর্তি অবস্থায় হাসপাতালেই ঘরবসতি করে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি তার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code