শিরোনাম
জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের ওসমানীর ল্যাবে আরও ৭১ জনের করোনা শনাক্ত

Coder Boss / ৮৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

Manual6 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার (২৮ জুন) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এর আগে আজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলার আরও দুইজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৩ জনে দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

Manual1 Ad Code

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ৩৯ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন রয়েছেন। এই তালিকায় রয়েছেন সদর ছাড়া অন্যান্য উপজেলার ২৮ জন। এরমধ্যে বিশ্বনাথের ৭ জন, জকিগঞ্জের ৫ জন, গোলাপগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের ২ জন, ফেঞ্চুগঞ্জের ২ জন, দক্ষিণ সুরমার ৩ জন, কানাইঘাট, বালাগঞ্জ, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের একজন করে রয়েছেন।

Manual1 Ad Code

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৯ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৯৭৬ জন, হবিগঞ্জ জেলায় ৫৫৫ জন ও মৌলভীবাজারের ৪১৪ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন, সুনামগঞ্জে ৩৭৪ জন, হবিগঞ্জে ১৯১ জন ও মৌলভীবাজারে ১৭৩ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code