শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।

Coder Boss / ৮০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual3 Ad Code

 

মোঃ রাকিবুল হাসান সুমন,
যশোর, জেলা প্রতিনিধি:

যশোর মণিরামপুরে পারিবারিক কলোহের জের ধরে আসমা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শশুর পরিবারের দাবী সামান্য মারপিটে স্বামীর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় আনার আগেই নিহতের স্বামীসহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রবিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জানা যায়, কেশবপুর উপজেলার পাঁজিয়া আড়য়া এলাকার মুনছুর সরদারের কন্যা আসমা খাতুনের ১০ মাস পূর্বে বিয়ে হয় মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল মাজিদের পুত্র হাবিবুল্লাহর সাথে।

Manual5 Ad Code

নিহত আসমা খাতুনের চাচা আব্দুল মান্নান জানান, কিছুদিন পূর্বে তার ভাইঝি আসমার এ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। অসুস্থ্য অবস্থায় সে স্বামীর বাড়িতে থেকে সাংসারিক কাজকর্ম করে আসছিল। গত রবিবার দুপুর ১২টার দিকে সাংসারিক কাজ নিয়ে স্বামী হাবিবুল্লাহ অসুস্থ্য আসমা’র অপারেশন স্থানে কয়েকটি লাথি মারে। এরপর তাকে লাঠি দিয়ে পেটালে সে জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায় ঘটনা বেগতিক দেখে স্বামীসহ শশুর পরিবারের লোকজন আত্মহত্যার প্রচার চালাতে তার মরদেহ ঘরের আড়ায় ওড়ানা দিয়ে ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি মেম্বর আব্দুল আজিজ গোলাম নিহতের শশুর পরিবারের পক্ষে দাবী করেন, তিনি শুনেছেন সামান্য মারপিটে স্বামীর উপর অভিমান করে হাবিবুল্লাহর স্ত্রী আত্মহত্যা করেছে।

নিহত আসমা খাতুনের চাচা আব্দুল মান্নান আরও বলেন, তার ভাইঝি আত্মহত্যা করতে পারেনা। তাকে অপারেশন (অসুস্থ্য) অবস্থায় এলোপাতাড়ি মারপিটে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে গতকাল রবিবার বিকেলে পুলিশ স্বামীর বাড়ি থেকে আসমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত ঘটনায় প্রাথমিক ভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, এদিন রাতে নিহতের শশুর বাড়ি থেকে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা গরু-ছাগলসহ অন্যান্য মালামাল অন্যত্রে সরিয়ে নিয়ে যাচ্ছে ৷

Manual7 Ad Code

মোঃ রাকিবুল হাসান সুমন,
যশোর, জেলা প্রতিনিধি:
01887142175


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code