শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন – শাহীন চাকলাদার

Coder Boss / ৮০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

মোঃ রাকিবুল হাসান সুমন
যশোর জেলা প্রতিনিধি:

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শান্তিপ্রিয় কেশবপুর বাসী স্বস্তি আর শান্তিতে বসবাস করবে। কেশবপুরে কোন সন্ত্রাসী থাকবে না, চাঁদা বাজ থাকবেন, মাদকসেবী থাকবে না। আমি কেশবপুর উপজেলাকে ঢেলে সাজাতে চাই। গ্রাম পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের দায়িত্ব হল ভোট দেওয়া, আর আমার কাজ হল উন্নয়ন করা। যে গ্রামের মানুষ যত বেশি নৌকায় ভোট দেবে, সে গ্রামে তত বেশি উন্নয়ন হবে। কেশবপুরের অসমাপ্ত উন্নয়ন কাজকে আরো গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে ১৪ জুলাই সারাদিন নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করে। দেশের যত উন্নয়ন হয়েছে, সবই আওয়ামী লীগ সরকার করেছে। দেশের সকল দূর্যোগ আর মহামারীতে আওয়ামী লীগ সরকারই একমাত্র জনগণের পাশে থাকে। সম্প্রতি ঘুর্নিঝড় আম্ফানে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সকল ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতা করেছে এবং যা অব্যাহত রয়েছে। করোনা মহামারী মোকাবেলায়ও সরকার সার্বিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
বুধবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজার, শিকারপুর দাসপাড়া মন্দির প্রাঙ্গন, কুশলদিয়া মোড়, আটন্ডা-শ্রীফলা বাজার ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও ভান্ডারখোলা বাজার বাউশলা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উক্ত পথসাভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান শামসুর রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, আওয়ামী লীগনেতা ইব্রাহীম হোসেন, আতিয়ার রহমান, আমিনুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, কেশবপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান পিরু, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান প্রমুখ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code