শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোয়াইনঘাট উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

Coder Boss / ৮৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

Manual7 Ad Code

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং ইউএনও নাজমুস সাকিব-এর পরিচালনায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয় আজ ০৯ জুলাই, বৃহস্পতিবার।

Manual4 Ad Code

সভায় সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, আমাদের এই গোয়াইনঘাট উপজেলা আয়তনে দেশের সর্ববৃহৎ উপজেলা এবং খনিজ সম্পদে ভরপুর। কিন্তু আমাদের অঞ্চলের মানুষ এখনো অসহায় ও হতদরিদ্র। তাই তিনি জাফলং এলাকায় যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন না করার জন্য বিশেষভাবে তাকিদ দেন।
তিনি বলেন ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুস সাকিবের নেতৃত্বে দুই দুইবার টাস্কফোর্সের সফল অভিযান পরিচালনা করা হয়েছে; এবং এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মো.আব্দুল আহাদসহ যারাই অভিযানে অংশ গ্রহণ করেছিলেন তাদের সবাইকে উপজেলা পরিষদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান। ইতোমধ্যে গত ০১ জুন হতে মোট ১৫টি মামলায় ৫,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন যে, আমি আশাকরি গোয়াইনঘাটের শ্রমজীবি মানুষের কথা মাথায় রেখে প্রশাসন এ অভিযানের ধারাবাহিকতা সবসময় অব্যাহত রাখবেন।
লিষ্টার বা বিলাই মেশিন দিয়ে বালু উত্তোলন করলে শ্রমজীবি ও কর্মজীবী মানুষ বেকার হয়ে যায় এতে উপজেলায় বেকারত্বের হার বেড়ে গিয়ে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে তাই সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করা এবং জাফলং ব্রীজ ও চা বাগান এলাকার আশ-পাশে থেকে যাতে বালু উত্তোলন করা না হয় এ বিষয়ে সভায় আলোচনাও করেন তিনি।

Manual5 Ad Code

এদিকে জেলা পরিবার পরিকল্পনা কর্তৃক উপজেলা পর্যায়ে এবং জাইকা ও ইউজিডিপি এসেসমেন্টে গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রথম স্থান অধিকার করায় উপজেলা পরিষদের সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসার’কে ধন্যবাদ জানানো হয়।

Manual5 Ad Code

মাসিক সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছসহ ইউনিয়নের চেয়ারম্যান ও পরিষদের বিভিন্ন শাখার অফিস কর্মকর্তা।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code