মারুফ তালুকদার বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলা অধীনস্থ মুসলিমাবাদ গ্রামের “ইউনিটি সোশ্যাল অর্গানাইজেশন” এর পক্ষ থেকে অর্ধশতাধিক গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়।
আজ ২৯ জুলাই, ২০২০ ইং, বুধবার সকাল ১১ ঘটিকায় ইউনিটির কার্যালয়ের সামনে সংস্থার সভাপতি এস এস মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শেখ সাজু আহমদের পরিচালনায় স্থানীয় জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃ আবু নাসের এম রাহেল এর মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়, পরে ইউনিটির সদস্যবৃন্দ তালিকাভুক্ত গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের বাড়িতে ঈদ উপহার পৌছিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি শেখ মিজানুর রহমান(নুনু), আবু সুফিয়ান সুফি তালুকদার, মির্জা আয়না, মো: রইফ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংঠনের সহ সভাপতি জায়েদ আহমদ, সৈয়দ মুর্শেদ আলম, প্রচার সম্পাদক শেখ আলী হোসেন, সহ প্রচার শেখ মাহফুজ আহমদ, অর্থ সম্পাদক মো: গোলাম মস্তফা, সহ অফিস সম্পাদক মো: আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক শেখ জাহিদ হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির আহমদ এবং মো: সাবুল বেগ প্রমুখ।
সংগঠনের সকলের প্রচেষ্টায় গরিব-অসহায় পরিবারের মধ্যে চাল-৩ কেজি, তৈল- ২লিটার, পেঁয়াজ- ২ কেজি আলু-২কেজি লবণ-১কেজি, সেমাই- ১ প্যাকেট, সাবন একটা এবং পাঁচপূরন-১ প্যাকেট বিতরণ করা হয়।
ইউনিটি সোশ্যাল অর্গানাইজেশন মুসলিমাবাদ এর পক্ষ থেকে সভাপতি এস এম মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত সুফিয়ান সাকির দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদ-উল-আযহা’র অগ্রিম ঈদ শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন। ঈদ হোক সবার।