শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মণিরামপুর ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

Coder Boss / ৬২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সুমন, যশোর জেলা প্রতিনিধি

Manual8 Ad Code

করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলেও মনিরামপুর উপজেলায় থেমে নেই বাল্যবিবাহ। এমত অবস্থায় প্রশাসন যখন উপজেলায় করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত এরই মধ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় চলছে বাল্যবিবাহের হিড়িক। তবে উপজেলা প্রশাসন বাল্যবিবাহ রুখতে সদা তৎপরতা রয়েছে ৷

Manual4 Ad Code

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে মণিরামপুরে নবম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করে পরিবারের লোকজন ৷ ওই ছাত্রীর বিয়ের কাজ সম্পাদনের জন্য নেহালপুরে কনের বাড়িতে আয়োজন চলছিল। খবর পেয়ে সন্ধ্যায় আয়োজন বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।

উপজেলা মহিলাবিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, মেয়েটি নেহালপুরের কালিবাড়ি এলাকার শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। করোনাকালীন লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকার সুযোগে মেয়েটির বাবা একই উপজেলার জুড়ানপুর গ্রামের জনৈক ইনামুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। বিকেলে বরপক্ষ ওই বাড়িতে আসেন।
কিন্তু তার আগেই ইউএনও বিষয়টি জানতে পারেন। তার নির্দেশে বিকেলে আমি, স্থানীয় মেম্বার আজগার আলীসহ দুই চৌকিদার ওই বাড়িতে যাই। আমাদের দেখে বরপক্ষ পালিয়ে যায়। আমরা উপস্থিত থেকে বিয়ের আয়োজন বন্ধ করি। পরে ইউএনও স্যারের কাছে মুচলেকা দেন মেয়েটির বাবা।’

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান বলেন, ‘নেহালপুরে ১৪-১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ের কার্যক্রম চলার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়েটির বাবা অঙ্গীকার করেছেন ৷ বাল্যবিয়ের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code