শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যশোরের নাসিমা আক্তারের কাগজে তৈরি পরিবেশ বান্ধব বলপেন

Coder Boss / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual4 Ad Code

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন লোন অফিস পাড়ায় প্রতিবন্ধী স্বামী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে নাসিমা আক্তারের বসবাস৷ প্রতিনিয়ত অভাব-অনটনের মধ্য দিয়ে যুদ্ধ করে চলছেন তিনি৷ আর্থিকভাবে একটু সচ্ছ্বল ও সাবলম্বী হওয়ার আশায় এবং পরিবেশ দূষণের কথা চিন্তা করে অন্তর্নিহিত সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে প্লাস্টিকের পরিবর্তে তৈরি করেছেন কাগজ দ্বারা তৈরি পরিবেশবান্ধব বলপেন। সাংসারিক কাজের ফাঁকে তৈরি করেন এই পরিবেশবান্ধব কলম৷ তিনি এতে ব্যবহার করেন রঙিন কাগজ, আঠা, শিষ৷এই কাজে তাকে সাহায্য করে তার ছেলে। প্রতিটি কলমের খুচরা মূল্য ৫ টাকা এবং পাইকারি ভাবে ক্রয় করলে কমে পাওয়া যাবে ৷ নাসিমা আক্তার শুনেছেন যশোরের বর্তমান পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয় অত্যন্ত মানবিক পুলিশ অফিসার। মহামারী করোনার সময়কালে গরীব- অসহায় মীনুষের মাঝে নগদ অর্থ ও প্রচুর খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন তিনি।

Manual1 Ad Code

সেই সংবাদের ভিত্তিতে গত (১৩ আগস্ট) বৃহস্পতিবার নাসিমা আক্তার সহসোগীতা পাওয়ার আশায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে দেখা করতে আসেন৷ নাসিমা আক্তার পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেনকে (পিপিএম) বলেন, তার এই পরিবেশ বান্ধব কলমটি যদি যথাযথ প্রচার এবং বিক্রয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতাম এবং পরিবেশ দূষণ কিছুটা কমে যেত। পুলিশ সুপার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করেন এবং পরিবেশ বান্ধব এই কলমটি যে কতটা যুগোপযোগী সেটা অনুধাবন করেন।

Manual3 Ad Code

পুলিশ সুপার মহোদয় নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, নাসিমা আক্তার একটি কাগজের তৈরি কলম আবিষ্কার করেছেন যেটা সম্পুর্ণ পরিবেশবান্ধব, তারচেয়েও বড় কথা হলো আজ-কাল অভাবের তাড়নায় অনেকেই জড়িয়ে পড়ছে নানা প্রকার অসামাজিক কার্যকলাপে কিন্তু নাসিমা আক্তার সেটি না করে জীবিকার তাগিদে পরিবেশের কথা চিন্তা করে তৈরি করেছেন সম্পূর্ণ পরিবেশবান্ধব কাগজের তৈরি কলম। তার এই আবিস্কার সত্যিই অত্যন্ত যুগোপযোগী এবং পরিবেশবান্ধব৷ যেটা অবিস্মরণীয় এবং অভাবনীয় তার এই আবিস্কারকে আমরা সাধুবাদ জানাই এবং সর্বোপরি সহায়তার জন্য জেলা পুলিশ যশোর তার পাশে থাকবে।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, আমাদের এই প্রচারের কারণ হলো সমাজে যারা অভাবের তাড়নায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন তারা যেন এটি দেখে অনুপ্রেরণা পান। সেজন্য নাসিমা আক্তারের এই আবিষ্কার টি প্রচার হওয়া দরকার।

এ সময় পুলিশ সুপার নাসিমা আক্তারের কাছ থেকে ৫’শত কলম ক্রয় করে সেগুলো উপস্থিত সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের মাঝে বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code