শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী।।

Coder Boss / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি॥
প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বর্ণা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী। ২৪ আগস্ট সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্বর্ণা আক্তার পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি এলাকার আব্দুল মালেকের মেয়ে ও ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিজাম মাহমুদ ফকির জানান, বিকেল ৩টার দিকে ওই কলেজছাত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীতে মাছ ধরতে থাকা জেলেরা তাকে উদ্ধার করেন। পরে তাকে আজিজ খলিফা নামে এক জেলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বর্ণা আক্তার পুলিশকে জানিয়েছেন, তাদের এলাকার জয় নামে হিন্দু ধর্মাবলম্বী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে । তবে উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ নিয়ে জয়ের সঙ্গে কথা বলতে তারা দুজন পিরোজপুর থেকে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় আসেন। এরপর জয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেতু থেকে তিনি নদীতে ঝাঁপ দেন। উপ-পরিদর্শক নিজাম মাহমুদ ফকির জানান, এর বেশিকিছু জানাতে পারেননি স্বর্ণা আক্তার। অসুস্থ থাকায় তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়নি। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ। তার অভিভাবকদের খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code