শিরোনাম
টাংগাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্গন মর্মে অর্থদন্ড, লিখিত সতর্কবার্তা প্রেরণ, মুচলেকা গ্রহণ তিনি একজন সাহিত্যের ফেরিওয়ালা চির অমর শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস এবার যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন শ্রীমঙ্গলে ৩২ টি দলের অংশগ্রহণে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেট -৫ আসনে জামায়াতের দাঁড়ি পাল্লা প্রতিকে নিরব ভোট বিপ্লবের সম্ভাবনা কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন প্রধান উপদেষ্টা স‍াহেবের কাছে খোলা চিঠি, প্রসঙ্গ : জুলাই যুদ্ধাদের কোথায় রেখে যাচ্ছেন? আধ্যাত্মিকতার মিলনমেলায় ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টিশার্ট ও চারা বিতরণ সম্পন্ন করেছে গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ

Coder Boss / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

সাইফ রহমান,গোলাপগঞ্জ প্রতিনিধি : “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই “এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যােগে টি-শার্ট ও চারাগাছ বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

(৫ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উপজেলার ৪০টি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে টি-শার্ট ও চারাগাছ বিতরণ করা হয়।

Manual6 Ad Code

গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক তারেক আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

তিনি বলেন,”জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশ বহু প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। তাই সকলের উচিত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করার জন্য যথাসাধ্য গাছ লাগানো”।সমাজের প্রতিটি নাগরিককে সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি নিজ পরিধি থেকে মানুষের পাশে দাঁড়ানো।মাদকমুক্ত সুন্দর সমাজ গড়তে সকলের সহযোগিতা চান তিনি।

Manual8 Ad Code

তিনি আরোও বলেন,এই কর্মসূচীর মূললক্ষ্য সবাই যেন বাড়ির আঙ্গিনায় গাছ রোপন করে এবং দেশের মোট বনভুমির পরিমান বৃদ্ধি করে।

গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের আহ্বায়ক সাইফুর রহমান ও গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সদস্য সচিব সাবের হুসেন নয়নের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চেয়ারম্যান ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, মানব কল্যাণ সংস্থা সিলেট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদুর রহমান খাঁন হিনু, গোলাপগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম,সমাজসেবক আসাদ উদ্দিন।

Manual6 Ad Code

ঘোগারকুল যুব সংঘের সেক্রেটারি শাকিল আনোয়ারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবক পাঠশালার সভাপতি সাংবাদিক মোঃ রুবেল আহমদ, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান,গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সদস্য সচিব সাংবাদিক ডিএইচ মান্না, গোলাপগঞ্জ তারণ্যের সভাপতি সাজন আহমদ হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজু আহমদ, ঘোগারকুল যুব সংঘের সভাপতি আব্দুল আজিজ,

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ফাহিম আশরাফ, জাবেদ আহমদ, ছাত্র ইউনিটের সভাপতি রিফাত আহমদ, গোলাপগঞ্জ রক্তদান সমাজ কল্যান সংস্থার এডমিন ছিদ্দিকুর রহমান রিপন, রংধনু ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম রাসেল, অরুণোদ্বয় যুব সংঘের সভাপতি অনিমেষ দাস মান্না, একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি সানোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি হাফিজুর রহমান ছাদি, প্রত্যাশা সমাজকল্যাণ ও যুব ক্রীড়া সংঘের সহ-সভাপতি রেজওয়ান আহমদ,সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি সায়েক আহমদ,আব্দুর রব সৌরভ,জয়নুল ইসলাম,বক্কর তালুকদার,মাহফুজ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে উপজেলার ৪০টি সামাজিক সংগঠনের দায়িত্বশীলদের মাঝে দেড় শতাধিক টি-শার্ট ও পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code