
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উ পজেলা
৩নং ইউিয়িন বিএনপির অাহ্বায়ক ও বানিয়াচং জনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শেখ সোহেল আহমদ’র মা মোছাঃ নেওয়া বেগম মৃত্যবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৮ সেপ্টেম্ভর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচং থানা স্বাস্থ্য কমপ্লেক্যে মৃত্যবরণ করেন। জানা যায় বেশকিছু দিন যাবত সোহেলের মাতা মোছাঃ নেওয়া বেগম (৬০) বিভিন্ন অসুখে ভোগছিলেন। গতকাল সকালে শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলে তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে রাজনৈতিক ও সমাজের বিভিন্ন স্থরের লোকজন তার বাড়িতে ছুটে যান। উনার নামাজে জানাযা মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়। এদিকে বিএনপি নেতার মায়ের মৃত্যতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপি সভাপতি আহমদ আলী মুকিব আবদুল্লাহ, বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, যুগ্ম আহবায়ক এডঃ আব্দুল কাদির, ১নং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন অাহ্বায়ক সাদিক অাহমেদ, যুবদল নেতা তোফাজ্জুল হোসেন স্বপন, জহিরুল ইসলাম প্রমুখ।