মোঃইকবাল হোসেন মাহদী
স্টাফ রিপোর্টার কুলাউড়া।
মুরশীদুনা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী'র নির্দেশনায় এবং হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’র উপস্থিতিতে
মৌলভীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব হাফিজ আলাউর রহমান টিপু সাহেবের আম্মার ঈসালে সাওয়াব উপলক্ষে (১০সেপ্টেম্বর বৃহস্পতিবার) অন্ধ, আতুর, এতিম, বিদবা ও গরিব অসহায়দের মধ্যে হুইল চেয়ার, টেলা গাড়ি, লাশের খাটিয়া, ছাগল, সেলাই মেশিন, কোরআন শরীফ, ওজিফা, মশারী, ছাতা সহ বিভিন্ন মালামাল বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্ঠা আলহাজ্ব দিলদার হোসেন, কাতার আল ইসলাহর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট ও জালালী কাফেলা মৌলভীবাজার এর বিভিন্ন দ্বায়িত্বশীলবৃন্দ ও এলাকার মুরব্বীয়ান সহ প্রমুখ।
এর আগে গত ৪সেপ্টেম্বর এলাকার গরিব ছেলেদের কে সুন্নতি খতনার ব্যবস্হা করেন। বিভিন্ন সামাজিক সেবামুলক কাজ করে আসছে আর রাহমান ফাউন্ডেশন মৌলভীবাজার।
মহান আল্লাহ যেন উনার আম্মাকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। আমিন।