আলীনূর রহমান,সিলেটে জেলা বিশেষ প্রতিনিধি।
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূ (১৯) ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানালেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ কপালী মিন্ট। তিনি বলেন করোনা কালীন সময়ে যেখানে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেখানে সিলেট এমসি কলেজের মত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে যেভাবে দুর্বৃত্তরা প্রবেশ করে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে, তা আমরা মেনে নিতে পারছিনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা নির্যাতিতা উক্ত মহিলা ও তার পরিবারের পাশে আছি এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানে যতটুকু আইনি সহযোগিতা প্রয়োজন আমরা করব।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমান বলেন, অপরাধী যে কেউ হউক না কেন, যে দলেরই হোক অপরাধ করলে শাস্তি অবশ্যই পেতে হবে। ধর্ষণকারী কোন দলের বা কোন সংগঠনের হতে পারে না । আমার চোখে তারা শুধু অপরাধী এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি হউক এটাই আমি চাই, একই সাথে আমি এর তীব্র নিন্দা জানাই। একজন গৃহবধূকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে ধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোন ছাড় নেই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হউক।