শিরোনাম
মৌলভীবাজার লামুয়া স্পোর্টিং ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল সানি এফ,সি বিজয়ের দিনে শীতার্তদের মুখে ঊষ্ণতার হাসি ফোটালো আইএফএসডি ফাউন্ডেশন নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা- নূর হোসাইন বিজয় দিবসে বাহুবলে শ্রদ্ধা ও স্বাস্থ্যসেবার অঙ্গীকার রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ডা: নুরুল হোসেন সোহাগ( বি এন পি কর্মী) শাহিন আহমেদ ফেরদৌস এর পিতাঃ জানাব : আব্দুল খালিক সাহেব এর দাফন সম্পন্ন হয়েছে ৪৬তম বিসিএস লিখিত ফলাফল ঘিরে প্রশ্ন: চিকিৎসক সংকটে শূন্য থাকছে ১৭৪৭ পদ ‎ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে বেডিং ব্যবসায়ী হাবিবুরের বিরুদ্ধে সাজা পরোয়ানা,আসামী পলাতক

Coder Boss / ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

 

 

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধিঃ

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী শহরের বেডিং ব্যবসায়ী হাবিবুর রহমান এর বিরুদ্ধে জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হাজী বশির আলীর ছেলে মোঃ আব্দুল হান্নানের দায়েরকৃত চেক ডিজঅনার (নাম্বার সি.আর ৩৯/১৯ (জুড়ী), তারিখ ২১.০১.২০১৯ইং, দায়রা-৪৮৮/১৯) মামলায় চলতি বছরের ২০ জানুয়ারী মৌলভীবাজার যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ ফারুক উদ্দিন এন আই এ্যাক্ট ১৯৮১ এর ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত ৭ লক্ষ টাকা অর্থ দন্ডে (ফাইন) দন্ডিত করে রায় ঘোষণা করেন।

Manual4 Ad Code

অর্থ দন্ডের টাকা অভিযোগ কারী প্রাপ্ত হবেন বলে রায়ে উল্লেখ করা হয়। আসামীকে গ্রেপ্তার অথবা আত্নসমর্পণের তারিখ হইতে এই দণ্ডাদেশ কার্যকরী হবে এবং ইতিপূর্বে হাজতবাস করে থাকলে তা অত্র মামলার সাজার মেয়াদ হতে বাদ যাবে।

Manual2 Ad Code

সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের (চানমিয়া) হাজীর বাড়ির মোঃ আহাদ মিয়ার ছেলে। বর্তমানে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামে বসবাস করছেন। জুড়ী কামিনীগঞ্জ বাজারে হাবিব বেডিং স্টোর নামক তার ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। এ মামলায় জামিন নিয়ে বেরিয়ে আসার পর মামলার রায় ঘোষণার পূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে “মেসার্স সিজল বেডিং স্টোর” নতুন নাম করে।

আদালত সূত্রে জানা যায়, আসামী মোঃ হাবিবুর রহমান বাদীর পাওনা বাবদ বিগত ২০১৮ সালের ১৯ নভেম্বর একটি চেক দেয় যাহা ঐ দিন সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত তহবিলের কারনে ডিজঅনার হয়। পরে অভিযোগকারী আসামী হাবিবুর রহমানকে ২০১৮ সালের ২২ নভেম্বর লিগ্যাল নোটিশ প্রদান করেন এবং ১২ ডিসেম্বর আসামী অত্র নোটিশ প্রাপ্ত হন। নোটিশ প্রাপ্তির পরে ও আসামী বাদী পক্ষের অর্থ পরিশোধ না করায় অভিযোগকারী নালিশ দাখিল করেন। বর্তমানে আসামী পলাতক রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code