মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারে দুর্বৃত্তের অতর্কিত হামলায় মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ব্যাবসায়ী মামুনূর রশিদ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ০৯:৪০ মিনিটের দিকে ফার্মেসি সুয়েব মেডিকেল হলের সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান এর সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়া মাত্র ৬/৭ জন অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মামুনুর রশিদের মাথা ও শরিরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকে এবং কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় আশপাশের ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় মামুনুর রশিদকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভিকটিমির অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।