শিরোনাম
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী এমপি নাসের রহমান কে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা বিএনপি বেশি আসন পেয়ে ক্ষমতায় আসলেও রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে চরম হিমশিম খেতে হবে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ বিজয়ী সিলেট বিভাগের ১৯ আসনে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন বিএনপির সন্ত্রাসী পাপ্পু, উজ্জল, চন্দন এর কর্মকাণ্ড পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত আসুন সবাই মিলে পরিবর্তন করি, এগারো দলীয় নির্বাচনী ঐক্য কে বিজয়ী করি, দেশে উঠুক নতুন সূর্য কাস্টমস ক্লিয়ারেন্স থাকা সত্যেও সৈয়দপুরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে প্রতিপক্ষের হামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আহত ৪

Coder Boss / ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রতিপক্ষের হামলায় প্রধান শিক্ষকসহ ৪ জন আহত হয়েছেন।শনিবার দুপুর ১টায় উপজেলার নিজগাঁও ছনবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন গাংপার নোয়াকুট গ্রামের মৃত ইজ্জত উল্লাহর ছেলে এবং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিন। তাকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন, নিজগাঁও নতুনবস্তি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জইন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ও শাহজাহান আলম, এবং গাংপার নোয়াকুট গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন। আহতরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার ধনীটিল্লা গ্রামের আব্দুছ ছামাদের ছেলে ফায়ার সার্ভিসে কর্মরত দিলোয়ার হোসেনের কাছ থেকে জমি কিনেছিলেন নিজগাঁও নতুনবস্তি গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ও গাংপার নোয়াকুট মৃত জালাল উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন। জমির সীমানা নির্ধারণ নিয়ে ক্রেতাদের সাথে বিরোধ বাধে দিলোয়ারের। এ নিয়ে শনিবার দুপুর ২টায় ছনবাড়ি বাজারে বুরহান ও জাহাঙ্গীরের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন দিলোয়ার।
এ সময় তাদের ঝগড়া থামানোর জন্য এগিয়ে যান বুরহানের চাচা বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিন। কিন্তু এতে দিলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে তার সহযোগী কামরান মিয়া, সাহার মিয়া, জাহির মিয়া, আব্দুর রহমান, রুবেল, জুবেল, আজিজুর রহমান রেদওয়ানসহ আরো কয়েকজনকে নিয়ে শিক্ষক কামাল উদ্দিনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হাতে থাকা রাম দা’র কোপে শিক্ষক কামাল উদ্দিনের মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। কামাল উদ্দিনকে বাঁচাতে বুরহান, জাহাঙ্গীর ও শাহজাহান এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। রক্তাক্ত অবস্থায়ও অন্যদের ঝগড়ায় যেতে বাধা দিচ্ছেন শিক্ষক কামাল উদ্দিন। তাৎক্ষণিক কামাল উদ্দিনসহ আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসা হলে কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলার ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। হলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code