শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে উচ্ছেদের পর আবারও দখল করে স্থাপনা নির্মাণ!

Coder Boss / ৬৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

পলাশ(হবিগঞ্জ)স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

হবিগঞ্জ শহরে পরিত্যাক্ত খোয়াই নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও দখল করে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছেন প্রভাবশালী মহল। এ ছাড়া অনেক অবৈধ স্থাপনা এখনও রয়ে গেছে। এতে নানান ভোগান্তির শিকারও হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, এসব স্থাপনায় অবৈধ বিদ্যুত ও গ্যাস সংযোগও রয়েছে।

Manual4 Ad Code

সাবেক জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থানে খোয়াই নদীর পাড় থেকে শতাধিক বাড়িঘর, দোকানপাট উচ্ছেদ করেন। এরপর তিনি বদলী হয়ে গেলে আবারও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। কিন্তু আর তাদের ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। উদ্যোগ নেয়া হয়নি অবৈধ স্থপনা উচ্ছেদেরও।

বর্তমান জেলা প্রশাসক কামরুল হাসান চলতি বছর দুইবার অভিযান চালিয়ে হাতেগুণা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সেই জায়গায় আবারও স্থাপনা গড়ে তোলেছে প্রভাবশালী মহল।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, শহরের অনন্তপুর থেকে হরিপুর পর্যন্ত পুরো মরা খোয়াই নদী দখল করে আবারও পাকা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এর মধ্যে অনেকেরই কোন বৈধ কাগজপত্র নেই। আর যাদের কাগজপত্র রয়েছে সেটাও পাকা ঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য। অথচ দেখা যায় কোন কোন এলাকায় তিন তলা, চার তলা ফ্ল্যাট বাড়ি।

সরেজমিনে দেখা যায়, অনন্তপুর, নিউ মুসলিম কোয়ার্টার, সিনেমা হল, জিলপার, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী হরিপুরসহ বিভিন্ন এলাকায় খোয়াই নদীর মধ্যখানে এসব অবৈধ স্থাপনা।

এসময় ওই এলাকার কয়েকজন মালিকের সাথে যোগাযোগ করলে তারা জানান, কেউ কেউ দখল কিনেছেন আবার কেউ লিজ নিয়েছেন। আবার কেউ এমনি আছেন। দীর্ঘ বছর ধরে এসব অবৈধ স্থাপনার মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে। অনেক প্রভাবশালী মালিকরা এসব বিল্ডিংয়ের ভাড়া দিয়ে মাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। তাই স্থানীয়দের দাবি চলমান উচ্ছেদ অভিযানে খোয়াই নদীরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হবিগঞ্জ শহরকে জলাবদ্ধমুক্ত করা হউক।

এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, উচ্ছেদ অভিযান প্রক্রিয়াধীন আছে। করোনার কারণে বন্ধ ছিল। আবারও উচ্ছেদ অভিযান চলবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code