
বালাগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩ঘটিকায় বালাগঞ্জে ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী মোরার বাজারে উত্তরের মাঠে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে জেলা পরিষদ সদস্য কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১।
এই টুর্নামেন্টে শুভ উদ্বোধনী ও প্রীতি ম্যাচ খেলবে কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের গড়া সাম্প্রতিক সময়ে সাড়া জাগানো ফুটবল ক্লাব ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম গহরপুর ফুটবল একাদশ।
আজ রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উক্ত টুর্নামেন্টের প্রবর্তক সিলেট জেলা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া মোরার বাজারস্থ নিজ কার্যালয়ে টুর্নামেন্ট এর উদ্বোধনী ও প্রীতি ম্যাচের তারিখ ঘোষনা করেন।
উল্লেখ্য জমজমাট এই টুর্নামেন্ট'র প্রথম পুরুষ্কার একটি আকর্ষণীয় কাপ ও (নগদ এক লক্ষ টাকার প্রাইজ মানি)। দ্বিতীয় পুরুষ্কার একটি ট্রপিকাপ ও (নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি)।
এছাড়া প্রত্যেক খেলায় রানার্সআপদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুষ্কার এবং দর্শকদের জন্য রয়েছে সমাপনী অনুষ্ঠানে র্যাফেল ড্র।
তাই উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ও প্রীতি ম্যাচ উপভোগ করার জন্য সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া সকল ফুটবলপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন।