বিশেষ প্রতিনিধিঃ- শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১, একবার্তায় জানান আদনান জাকারিয়া
পরিচালক, বিএএফ শাহীন ব্লাড ব্যাংক শমশেরনগর, মৌলভীবাজার ।
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের জীবনে চেতনার অন্যতম ধারক বাহক। সময়ের সাথে তাল মিলিয়ে শ্রমজীবী মানুষ আজ তাদের অধিকার সম্পর্কে সচেতন আলহামদুলিল্লাহ।
তবে কিছু দুশ্চরিত্রের মানুষের কাছে তাদের ঘামের মূল্য নেই। যার ফলশ্রুতিতে হারিয়ে যাচ্ছে মেহনতী মানুষের চেতনা। আজ যাদের শ্রমের বিনিময়ে এই উন্নত বিশ্ব তাদেরকে উপেক্ষা করে কখনো উন্নয়ন সম্ভব না। ইতিহাস অনেক কিছু বলে গেছে। কিছু কথা পেয়েছে অমরত্ব কিছু কথা হারিয়ে গেছে অতি গভীরে যা খুঁজে পাওয়া দুষ্কর।
উল্লেখ যে জীবনের ক্ষুদ্র সময়ে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। অতি সংক্ষেপে ভাব প্রকাশ করে যাবো। আমার বাবা একজন শ্রমিকনেতা। বাবার কাছ থেকে কিছু শেখার সুযোগ হয়েছে জীবন চলার পথে । শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা তারপরও কমেনি। শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য আমরো। সবার কাছে দোয়া প্রার্থী।
প্রায় ১ বছর হলো রক্ত সংগঠনে কাজ করি। আমার দেখা বেশিরভাগ রক্তদাতা নিম্নবিত্ত শ্রমজীবী হয়ে থাকে। আমি কাজের ক্ষেত্রে অনেকসময় বিত্তবানদের রক্তদাতা হিসেবে পাশে চেয়েছি তবে আমার ছোট চাচার এক বন্ধু ছাড়া কাউকে পাইনি৷ তবে শ্রমজীবী গরীব মানুষেরা সবসময় প্রস্তুত থাকে। আমরা সেচ্ছাসেবীরা তাদের কাজে খুশি হয়ে সহযোগিতার চেষ্টা করি। শ্রমজীবী মানুষেরা কুকুরের বাচ্চা, আপনার বন্ধুও হয়।
আমার দেখা কিছু জনপ্রতিনিধি আছেন যারা সর্বদা মেহনতী মানুষের পাশে থাকেন। মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন চাচা অন্যতম। পাশাপাশি আমার নব আত্মীয় বারবারের জনপ্রতিনিধি আতাউর রহমান খান মনির নানা। আত্মীয়তা স্বল্পদিনের তবে উনার কাজে আমি গুণমুগ্ধ।
গরীব দুঃখী মেহনতী মানুষেরা ধনীদের থেকে কোটি বছর পূর্বে জান্নাতে যাবে।
তাই শ্রমজীবীদের ভালোবাসতে শিখুন, এতেই জাতি উন্নতি হবে।বিএএফ শাহীন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে শ্রমিক দিবসের শুভেচ্ছা ও শুভকামনা।
আর আগামী মে মাস জুড়ে শ্রমজীবী মানুষের রক্তের। প্রয়োজনে বিএএফ শাহীন ব্লাড ব্যাংক অধিক সুবিধা সহকারে কাজ করবে আমরা আশাবাদী ।