
মোঃ হাবিবুর রহমানঃ
আজ মঙ্গলবার(০৪মে) সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ০৭ নং দয়ামীর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের দারুল উলুম পারকুল মাদ্রাসায় সিলেট বিভাগের জনপ্রিয় এন.এস.সি টিভি চ্যানেল এর পক্ষ থেকে ক্বিরাত প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে, দুপুর ২ঘটিকার সময় মাদ্রাসার কক্ষে প্রতিযোগীতা শুরু হয়।
প্রতিযোগী হিসাবে ৫ জন কোরআনে হাফেজ অংশগ্রহণ করেন। করুনা মহামারির কারণে বড় পরিসরে আয়োজন করার কথা থাকলেও ছোট পরিসরে আয়োজন করা হয়।
উপস্থাপনা করেন খাতুপুর জামে মসজিদের ইমাম ও খতিব খালেদ আহমদ সাহেব
বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফিজ হযরত মাওলানা মঈন উদ্দিন ফরিদী ও মাওলানা আফজল হোসেন
সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড মেম্বার জনাব সুরুজ আলী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক জয়নাল আহমেদ মুরাদ,
বিশেষ অতিথি মিজানুর রহমান, সোয়েব আলম,মাহবুব আলী,নজরুল ইসলাম,আং রকিব,এমরান আহমদ,আঃ জলিল,সামির আলী সহ এন. এস.সি চ্যানেলের দুই পরিচালক মুতাফ্ফর আহমদ জামাল ও মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
উক্ত ক্বিরাত প্রতিযোগীতায়
১ম স্থান -বুরহান উদ্দিন
২য় স্থান- পিয়ার মাহমুদ
৩য় স্থান-মাহমুদুল হাসান
৪র্থ স্থান-আবুবক্কর
৫ম স্থান-নুরুল ইসলাম
পরে অংশগ্রহণ কারী সকল প্রতিযোগীর মধ্যে পুরুষ্কার ও ঈদ উপহার তুলেদেওয়া হয় ও ১ম,২য়,৩য় স্থান অর্জন কারীদের মধ্যে নগদ ৫০০/- করে উপহার দেওয়া হয়,জয়নাল আহমেদ মুরাদ ও মাহবুব আলীর পক্ষথেকে। উক্ত ক্বিরাত প্রতিযোগীতায় যারা দেশ ও প্রবাস থেকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এন.এস.সি টিভি পরিবার।