বিশেষ প্রতিনিধিঃ- সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে দলমত নির্বিশেষে সবার পাশে থাকতে চান শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার জনাব মোঃ আব্দুল হেকিম সাহেব এর সন্তান, সাবেক চেয়ারম্যান মরহুম জনাব মোঃ আব্দুল হাই সাহেব এর সুযোগ্য ভাতিজা সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ জনাব মোঃ দেলোয়ার হোসেন ৫নং কালাপুর ইউনিয়নবাসি সহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ- উল- ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
করোনা ভাইরাস পৃথিবীর অনেক কিছুই বদলে দিয়েছে। বদলে দিয়েছে মানুষের প্রচলিত সামাজিক রীতিনীতি। হাত মেলানো, বুকে বুক মেলানো অথবা কাঁধে কাঁধ রেখে হাঁটা বা আড্ডার প্রচলন- সবই বন্ধ হয়ে গেছে। পরিচিতদের সঙ্গে হাত মেলানো তো দূরে থাক, মাস্ক দিয়ে মুখ ঢেকে দূরে দাঁড়িয়ে কথা বলতে হয়। করোনাকালে ঈদ শুভেচ্ছার ধরনও বদলে গেছে।
তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মহান রব্বুল আলামীন এর কাছে এই প্রার্থনা করেন ফিরে আসুক পরিপূর্ণ সুস্থ পৃথিবী।
স্বাস্থ্য বিধি মেনে সবাই সচেতন হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি, করোনা মুক্ত পৃথিবী হোক সেই প্রত্যাশা এবং সকলের সুস্থ জীবন ও মঙ্গল কামনা করেন ।