
রাজা মিয়া,
ওসমানীনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে মো: মাহামুদুল হাসান আবিদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) রাতে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত মো: মাহামুদুল হাসান আবিদ উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর এলাকার মো: ছোরাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের (কিশোরীর) পরিবার দীর্ঘ ৬/৭বছর ধরে অভিযুক্ত ঐ যুবকের বাড়িতে থেকে কাজ কর্ম করে জীবন নির্বাহ করে আসছে। এই সুযোগে ঐ কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ জুন সকালে সিএনজি যোগে সিলেটে অভিযুক্তের অজ্ঞাতনামা এক আত্নীয়ের বাড়িতে নিয়ে জোর পূর্বক একাধিকবার ধর্ষন করে। পরবর্তীতে গত ১৮ জুন অভিযুক্ত মাহামুদুল হাসান আবিদ মোবাইল ফোনে কিশোরীর মাকে তার মেয়ে কোথায় আছে তা জানালে কিশোরীর মা ১৯ জুন রাতে ঐ কিশোরীকে সেখান থেকে নিয়ে আসেন। পরবর্তীতে ঐ কিশোরী তার মাকে ঘটনা সম্পর্কে জানালে ঐদিন রাতেই ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত ঐ যুবকসহ আরো ২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রধান আসামী মো : মাহামুদুল হাসান আবিদকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই রুহুল আমিন বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা (মামলা নং-১৯) দায়েরের পর প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ও ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।