শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আমির খসরু মাহমুদ

Coder Boss / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক,তরুণ নেতা,আমির খসরু মাহমুদ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর দাবি পূরণে নৌকার মাঝি হতে চান আমির খসরু মাহমুদ । আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে যুবলীগ নেতা আমির খসরু মাহমুদ কে চায় ৫নং চরজুবিলী ইউনিয়নের বাসিন্দারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। আমির খসরু মাহমুদকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য চলছে ভোটারদের মাঝে চায়ের আড্ডায় ব্যাপক গুন্জন। ওই ইউনিয়নের সব শ্রেণীপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছে নানা আলোচনা । এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ওসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আমির খসরু মাহমুদের পক্ষে মাঠে কাজ করছে।

আমির খসরু মাহমুদ বলেন, এবার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে একাট্টা হচ্ছে এলাকাবাসী। আগামী নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছে এই ইউনিয়নের বিশিষ্টজনেরাও।

Manual4 Ad Code

জানা গেছে,করোনা মহামারীতে নোয়াখালী জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, নোয়াখালী -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একরামুল করিম চৌধুরী’র নির্দেশে
অত্র ইউনিয়নসহ উপজেলার সর্বত্রই কর্মহীন খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার মাস্ক বিতরণ করেন তিনি।

Manual8 Ad Code

তিনি বলেন, আমি জনগনের সেবক হতে চাই, আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে এবং নির্বাচিত করতে এলাকার তরুণ প্রজন্ম, যুবকসমাজ মাঠে কাজ করছে, ৫নং চরজুবিলী ইউনিয়নের সাধারণ জনগনের দাবি একটাই “পরিবর্তন”। তিনি আরও বলেন, আমি ৫নং চরজুবিলী ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

তাঁর জনসমর্থন অন্যসব প্রার্থীর তুলনায় বেশি দাবি করে তিনি বলেন, দল মনোনয়ন দিয়ে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার জন প্রত্যাশা পূরণের সুযোগ করে দেবে আশা করি।

Manual4 Ad Code

তিনি জানান, আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা অভূতপূর্ব। দলের নেতাকর্মীরা তাকে উৎসাহ দিচ্ছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পেলে বিপুল ভোটে ভোটাররা তাকে বিজয়ী করবেন বলে বিশ্বাস করেন।

নির্বাচিত হলে তিনি ৫নং চরজুবিলী ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৫নং চরজুবিলী ইউনিয়নকে উন্নয়নের রোল-মডেল হিসেবে পরিচিত করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code