শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হাওরের ভ্রমণ পিপাসুদের রসনার তৃপ্তি মেটাবে মাহিয়া ফুড গ্যালারি।।

Coder Boss / ৪৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

বানিয়াচং প্রতিনিধি ঃ আপনি নদীর ঢেউ দেখতে যাবেন। সুনীল আকাশ দেখতে যাবেন। আর হাওরের লিলুয়া বাতাস উপভোগ করবেন কিন্তু কতক্ষন?
যদি পেট থাকে অভূক্ত তাহলে মনমেজাজ ও থাকে উদভ্রান্ত। ঝটপট চাহিদা অনুযায়ী যদি খাবার পাওয়া যায় তাহলে ভ্রমণ হবে আনন্দময়।
হাওরের ভ্রমণ পিপাসুদের সেই ভ্রমণ আনন্দময় করে তুলতে ব্যাবসায়ীরা বর্তমানে এগিয়ে আসছেন।
বানিয়াচং-নবীগঞ্জ রোডের সুটকী নদীর তীরবর্তী কালিদাসটেক(মোহাম্মদপুর) এলাকায় মিনি পার্ক সহ মিনি চাইনিজ স্থাপন করা হয়েছে।
এর নাম মাহিয়া ফুড গ্যালারি।
জলাধারের পাশে গাছ-গাছালিতে ছাওয়া মিনি পার্কে আছ ছোট ছোট টং। একেকটি টংয়ে ৪ থেকে ৬ জনের বসার ব্যাবস্থা আছে। এছাড়া বেশি লোকজন হলে বিস্তৃত লনে চেয়ার পেতে বসার ব্যাবস্থা রয়েছে।
আছে ৫০ রকমের বিভিন্ন খাবারের সুব্যবস্থা।
অর্ডার করলেই ১০ মিনিটের মধ্যে আসবে গরম গরম সব খাবার। এছাড়া গ্যলারির ভিতরে রয়েছে
আরামদায়কভাবে বসে খাবার আস্বাদনের সুব্যবস্থা।
১ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা এর উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
উদ্বোধনের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ৩ নম্বর ইউপি’র চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমান, ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুফতী কাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতা আবুল হোসেন, ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আংগুর মিয়া, সরদার হাজী আজিজুর রহমান, সরদার নানু খান, সরদার আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
আমন্ত্রিত হয়ে আসেন বানিয়াচং সার্কেলের এএসপি পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান প্রমুখ।
মাহিয়া ফুড গ্যালারির প্রতিষ্টাতা হাবিবুর রহমান জানান,এখানে আমার আরেকটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনই এখানে হাওরে ঘুরতে আসেন অনেক পর্যটক। তাদের খাবারের চাহিদা মেটানোর জন্যই এই ব্যাবস্থা করেছে আমাদের প্রতিষ্ঠান।
আশা করছি স্বপরিবারে ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসলে এখন আর কাউকে হতাশ হতে হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code