শিরোনাম
শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত।

Coder Boss / ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

আহসান হাবীব,স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় রেদোয়ান হোসেন (২০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ সময় মো. শরীফ নামের আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্য রেদোয়ান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। আহত পুলিশ সদস্য মো. শরিফ নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এজবালিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

Manual5 Ad Code

জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচর-হাতিয়া সড়কে মোটরসাইকেলযোগে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন রেদোয়ান হোসেন। এ সময় রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়দের সহযোগিতায় তাদের নোয়াখালীর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Manual4 Ad Code

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সেনাসদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমরা আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code