শিরোনাম
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ 🚨 নিখোঁজ সংবাদ / সন্ধান চাই 🚨 হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন সাহায্যের আবেদন Hazrat Allama Mufti Mujahid Uddin Choudhury Dubagi (Rahimahullah): will be an example for the people of this age in the field of knowledge and Zuhd (Asceticism) রাজধানীর আবাসন ও ভূমি খাতের নীরব ঘাতক: চাঁদাবাজির অভয়ারণ্য জগন্নাথপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত অফিস ও পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন ​আবাসিক হোটেল: নিরাপত্তা নাকি অপরাধের নিরাপদ আশ্রয়? ​ সাংগঠনিক সিদ্ধান্তে আব্দুল বাসিতকে বহিষ্কার করল সিলেট অনলাইন প্রেসক্লাব
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসী সভা

Coder Boss / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

 

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual1 Ad Code

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর হার কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ ডিসেম্বর থেকে দেবহাটাতে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

Manual4 Ad Code

এরআগে একটি নির্দিষ্ট দিনে দেশব্যাপী এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হলেও, মহামারী করোনা পরিস্থিতির কারনে এবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকসহ নির্ধারিত স্থান সমূহে পরপর চারদিন ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১মাস এবং ১২-৫৯মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরপরও যদি কোন শিশু এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে যায়, তাহলে ক্যাম্পেইন শেষ হলেও নিকটস্থ সরকারী হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক বা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেসব শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবেন তাদের অভিভাবকরা।

Manual3 Ad Code

এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে স্বাভাবিক ও প্রতিবন্ধীসহ ৬-১১ মাস বয়সের ১,৯৩২জন এবং ১২-৫৯মাস বয়সের ১৩,৮৯৫জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে ক্যাম্পেইনটি শুরু করতে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ছিন্নমুল জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত বেদে সম্প্রদায় এবং বিশেষ করে ইটভাটায় কর্মরত শ্রমিকদের শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনতেও তৎপর রয়েছেন সংশ্লিষ্টরা। প্রত্যেক শিশুকে ক্যাম্পেইন চলাকালীন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বানও জানানো হচ্ছে।

বুধবার বেলা ১১টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভাটিতে ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

Manual7 Ad Code

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার কামাল হোসেন প্রমুখ। ইপিআই পরিদর্শক মো. সালাহউদ্দীনের সঞ্চালনায় এসময় ওয়ার্ল্ড ভিশনের অনিন্দিতা বিশ্বাসসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code