শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ার অংশগ্রহণ সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত

Coder Boss / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

 

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ার অংশগ্রহণ সম্পর্কিত একটি বেইজ লাইন গবেষণা ও জনধারণা জরিপ উপস্থাপন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের একটি কনভেনশন সেন্টারে নাগরিক উদ্যোগসহ পাঁচটি সংগঠণের পক্ষ থেকে আয়োজিত এক সেমিনার অনুষ্ঠিতহয়।

Manual2 Ad Code

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সভাপদি বিভুতোষ রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মন্ডল, ক্রিশ্চিয়ান এউড বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মাহেনুর আলম চৌধুরী বর্ণা, বিডিইআরএম এর সাতক্ষীরা শাখার সভাপতি দীলিপ দাস, ইউপি সদস্য জয়ন্তী রানী দাস প্রমুখ।

Manual6 Ad Code

প্রধান অতিথি মাসরুবা ফেরদৌস বলেন, আজকের সেমিনারে যে জরিপ উপস্থাপন করা হয়েছে তাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সম্পর্কে অনেক তথ্য উঠে এসেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে শুধু সরকারি উদ্যোগকেই কাজ লাগালে হবে না। দরকার আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের।

Manual8 Ad Code

পরিবারের পক্ষ থেকে সন্তানদের শিক্ষাঙ্গনমুখী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরিবার থেকে বৈষম্য শুরু হয়। সকল নারীরাই নিরাপত্তাহীনতায় ভোগে উল্লেখ করে তিনি বলেন, সেক্ষেত্রে দলিত জনগোষ্ঠীর নারীদের কি অবস্থা তা আর বলার উপেক্ষা রাখে না।

প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা হিসেবে সাতক্ষীরার শ্যামনগরের উপকুলীয় অঞ্চলের নারীদের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, সুন্দরবনে জীবিকার কারণে যাওয়ার পর বাঘের হাতে মৃত্যুবরণকারি পুরুষদের স্ত্রীরা অপায়া বলে এখনো কথা শুনতে হয়। আদিবাসীদের সুরক্ষায় তাদের জমি হস্তান্তরের নিয়ম সম্পর্কে সিআরপিসির ৯৭ ধারার ব্যাখ্যা দেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি বলেন, প্রান্তিকজনগোষ্ঠী ক্রমশঃ উন্নতির দিকে যাচ্ছে।

এর আগে সকাল ৯টায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে দলিত, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্স জেন্ডার জনগোষ্ঠী ও প্রতিবন্ধিদের অংশগ্রহণে শহরের সঙ্গীতা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code