শিরোনাম
তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট শফিক মিয়া, সম্পাদক এইচ আর রুবেল, সাংগঠনিক ইসমাইল আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী আজমনি স্কুলে মীমের সাফল্য কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বালাগঞ্জে বিজয় দিবসে অনুপস্থিত মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সহ সকল শিক্ষক

Coder Boss / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি:

Manual4 Ad Code

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরের মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ব্যানার বিহীন ও মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুল মুমিত, সহকারি সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুস সোবহান সহ এমপি ভুক্ত সকল শিক্ষকদের অনুপস্থিতি মহান বিজয় দিবস উদযাপন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অমান্য করার অভিযোগ পাওয়া গেছে। ননএমপি ভুক্ত পাঁচ শিক্ষক এদিবস পালন করলেও উপস্থিত ছিলেন না মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষার্থীরা। জাতীয় দিবসে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, একটি বছর শেষে আসে বাংলাদেশের বিজয় দিবস। এছাড়া এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্ণ) এবং মুজিব বর্ষ। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী প্রোগ্রাম হয়েছে কিন্তু মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসা সুপার ও এমপিভুক্ত শিক্ষকদের অনুপস্থিতি দুঃখজনক।

নাম প্রকাশ না করার শর্তে একজন মন্তব্য বলেন, মাদ্রাসা শিক্ষকরা স্বাধীনতা বিরোধী। তারা কোন জাতীয় দিবস পালন করেনা। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। অপর দিকে স্যোসাল মিডিয়ায় এনিয়ে ব্যাপক আলোচনা বিরাজ করছে।

Manual1 Ad Code

এব্যাপারে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহমুদ হোসেন জানান, সুপারিনটেন্ডেন্ট মাদ্রাসা বন্ধ দিয়ে চলে গেছেন। আমি অসুস্থ্য মানুষ তারা আমায় কিচ্ছু জানায় না।
এবিষয়ে মাদ্রাসা সহকারি সুপারিনটেন্ডন্ট মাওলানা আব্দুস সোবহান জানান, বার্ষিক পরীক্ষা অনেক আগে শেষ হয়েছে। শীতকালীন ছুটিতে দূরবর্তী সকল শিক্ষক বাড়ি চলে গেছেন। আগামীতে আমরা সতর্ক ও সংশোধন হবো।
এব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, এবার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code