শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তালা উপ-শহরকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে আমরাবন্ধু’র স্মারকলিপি

Coder Boss / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual1 Ad Code

তালা উপ-শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরাবন্ধু’র সদস্যরাবৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে আমরাবন্ধু তালা উপজেলা টিমের সদস্যরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

এসময় আমরাবন্ধু তালা টিমের সদস্য আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, আমাদের তালা উপ শহরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থাকার পরেও বর্জ্য ফেলার নির্দিষ্ট কোন স্থান নেই। তাই মানুষ বাধ্য হয়ে অসচেতনভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ করে। যা পরিবেশের জন্য ক্ষতি। তাই আমরা চাই সবাই মিলে বসে একটা সিস্টেম বের করার জন্য এ স্মারকলিপি প্রদান।টিমের সদস্য মো. সাব্বির হোসেন বলেন, ময়লা আবর্জনা যত্রতত্র ফেলার কারণে ড্রেন বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টির সময় উপ শহরে জলাবদ্ধতা তৈরি হয়। তাই আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। নতুন প্রজন্মের জন্য পরিচ্ছন্ন তালা করতে একটা উদ্যোগ নেওয়া জরুরি।

Manual8 Ad Code

এসময় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এ বিষয়ে সকলে একসাথে বসে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এসময় আমরাবন্ধু তালা উপজেলা টিমের সদস্য তাপস সরকার, এহসানুল হক যুবায়ের, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, মো. সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code