হবিগঞ্জ(বানিয়াচং প্রতিনিধি):
হবিগঞ্জের বানিয়াচংয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।১১ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে বানিয়াচং থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মামুন মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। আসামি মামুন মিয়া উপজেলা সদরের দোকানটুলা গ্রামের আমিরুল ইসলামের পুত্র।
বানিয়াচং থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ এমরান হোসেনের দিক নির্দেশনায় এএসআই সাদ্দাম হোসেন,এএসআই তোহা এর সংগীয় ফোর্সের সহায়তায় শায়েস্তাগঞ্জ থানা এলাকার হাসপাতাল রোড হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় অভিযান পরিচালনা করে তাকে দায়রা ৫১২/১৫, সিআর ১১১/১৪ (বানিয়াচং) মামলায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন ডেইলি সিলেট নিউজ 24''কে জানান,' আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।তিনি আরো বলেন,সকল প্রকার অপরাধ দমনে বানিয়াচং থানা পুলিশের নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে '।