মো: রকিব, সিলেটঃ
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফেক তুই নবীজির দুশমন। " এই বিশ্বাসকে বুকে লালন করে আমাদার কলিজার টুকরো হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের নুপুর রায়ের বাজে মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে সারা দেশে ইমাম সমিতির উদ্যেগে আজ বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেসের আয়োজন করা হয়।
কুয়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব জনাব নুরুল ইসলাম নবীগঞ্জী এবং শাহ সৈয়দলাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জনাব সোয়াইব ইসলাম বারোকুটি হুজুরের নেতৃত্বে জুম্মা নামাজের পর কুয়ারপার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতাকে নিয়ে এক বিশাল প্রতিবাদী মিছিলসহকারে সিলেট কোর্ট পয়েন্টে জমায়েত হন। বিভিন্ন এলাকা ও মসজিদ থেকে বিশাল বিশাল মিছিলসহকারে তাওহিদি জনতায় ভরে উঠে সিলেটে কোর্ট পয়েন্ট এলাকা।