বিদেশীদের কষ্ট-
কবি মুকলেছ উদ্দিনঃ
কামাই রোজগার করতে যারা বিদেশেতে রায়
দুঃখ কষ্ট দেখলে তাদের কলিজা ফাইট্টা যায়
ভীঠে বাড়ি বিক্রি দিয়া
পাঁচ বছরের ভিসা লইয়া
বিদেশ বাড়ি যায় তারা
কত আনন্দ করিয়া
এয়ার পোর্টে নামলে পড়ে কেউইত আর নেয়না তারে
দালালে পাঠাইছে চোরাই ভিষা দিয়া
হায়রে চিনা নাই জানা নাই
দুঃখ কইবার জায়গা নাই
রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ায়
আর কাইন্দা বুক ভাসায়
দেশি যদি সামনে পড়ে।
আদর করে নেয় তারে
অতি গোপনে রাখে তারে
কেহ যেন না জানতে পারে
,
কয়েকদিন যাওয়ার পরে চুরি করে কাজ করে
কাঁপে প্রাণ থর থর করে
কখন জানি নেই যে ধরে
পুলিশ যখন টহলে যায়
দৌরে গিয়ে জঙ্গলে পলায়
কত দিন যে শরীরের রক্ত জুকে চুষে খায়।
কান্দে তখন যারে যার
এই ছিল কপালে আমার
কেন তুমি দিলে আমার অভাবে সংসার
আহার নাই নিদ্রা নাই
যার জঙ্গলে দিন কাটাই
পুলিশে ধরে এখন দিল জেলখানায়।