শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মহান বিজয় দিবস উপলক্ষে আ.লীগ নেতা সাদরুল আহমদ খান-এর শুভেচ্ছা।

SATYAJIT DAS / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার,শোষণ,বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়ের।

Manual7 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট এট-আর্মস,জাতীয় সংসদ স্কোয়াড্রন লীডার (অবঃ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদরুল আহমদ খান কুলাউড়া উপজেলা বাসী সহ দেশ-বিদেশের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য সাদরুল আহমদ খান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় বলেন,“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ” স্বাধীনতার এই অমর সংগীতের লাইনটি আজও আমার হৃদয়ের বীণায় বাজে;একই সাথে আনন্দ ও বেদনার অশ্রু ঝরায় চোখে। আজ ১৬ই ডিসেম্বর। বাঙালির জীবনে এক পরমানন্দের দিন,শৃঙ্খল ভাঙার দিন, স্বাধীন আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানোর দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলার আকাশে যে শকুনের চঞ্চুর ঠোকর বসেছিল সেই ঠোকরের প্রতিরোধে জ্বলে উঠেছিল লাখো বাঙালি।

যার ফলে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় ঢাকার রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে আত্মসমর্পণ করেন পাকিস্তানি সেনাদের অধিনায়ক লে.জে.এ.কে. নিয়াজি। বিদায় নেয় পাকিস্তানি শকুনেরা;অভ্যুদয় ঘটে বাংলাদেশের। ১৬ই ডিসেম্বর বাঙালির আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল মহিমায় ভাস্বর। আজকে স্বাধীনতার ৫১ বছরে দাঁড়িয়ে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা লাভে আমাদের যে ভাইবোনেরা আত্মত্যাগ করেছেন। তাঁরা জীবন দিয়ে আমাদের পথ করেছেন কন্টকমুক্ত,এনে দিয়েছেন লাল-সবুজের স্বাধীনতা।

Manual3 Ad Code

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা আর সেরা রাষ্ট্রনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠনেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামীলীগ বদ্ধপরিক। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গীবাদ,মৌলবাদ, স্বাধীনতা বিরোধী অপশক্তির জায়গা দেয়া যাবেনা,এর জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে হবে।

Manual5 Ad Code

সাদরুল আহমদ খান শুভেচ্ছা বার্তায় যুব সমাজের উদ্দেশ্যে আহবান জানিয়ে বলেন,আসুন ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এ বিজয় দিবসে শপথ করি বিশ্ব সেরা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজ নিজ অবস্থান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে দায়িত্বশীল ভূমিকা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code