বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা আজ ৩১ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি এইচ.এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি জোবের আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বাপুসের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, জেলা সহ সভাপতি ফকরুল ইসলাম ও জেলা কোষাধ্যক্ষ মোতাহরুল ইসলাম।
সভায় নীতিদীর্ঘ আলোচনার মাধ্যমে পুনরায় সভাপতি এইচ. এম নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম. এম আতিকুর রহমান নির্বাচিত হন।
এছাড়াও নীতিমালা কমিটিতে আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব আব্দুর রহমান নির্বাচিত হন।