শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান

Coder Boss / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।

Manual2 Ad Code

Manual5 Ad Code

দেশের প্রতিটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানেঅ বকাঠােমাগত উন্নয়ন সহ শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। তিনি বলেন,একটি মেধাবী জাতি গঠন ও দেশের সু-নাগরিক হতে হলে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।


বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারী) সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় মাঠে ছিকন্দর আলী শিক্ষা ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী ও অভিভাবক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এটি এম বদরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ,কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. বেলাল আহমদ।
ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, পূর্ব আলীরগাউ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল কাসেম আম্বিয়া, চারিকাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল,চিকনাগুল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, সেন্ট্যাল জৈন্তা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষা শরিফ উদ্দিন লিটু,জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ জাফরিন রুজী,চিকনাগুল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আলী সরকার, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন শাহীন। অনুষ্ঠানে ফোরামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ  বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতি ছিলেন।

Manual8 Ad Code

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট ও প্রাইজমানি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code