মিথ্যা সড়যন্ত মুলক মামলায় সিলেট আদালত থেকে জামিন পেলেন চিকনাগুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম। মঙ্গলবার (৩০ মে) দুপুরে বিজ্ঞ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এদিকে আদালত থেকে জামিনের পর মঙ্গলবার সন্ধ্যায় জৈন্তিয়া গেইট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ।

এসময়ে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন আমি জনগণের সেবক জনকল্যাণে কাজ করাই আমার দায়িত্ব। কিন্তু এলাকার দুটি পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় এলাকার মুরব্বিয়ানের নিয়ে বিষয়টি মিমাংসা করতে আমি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এর জের ধরে দুই পক্ষের মারামারি ঘটনায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের উপ-র মিথ্যা ষড়যন্ত্র মুলুক মামলা দেওয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক । এসময় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।