ডেস্ক নিউজ:: দীর্ঘদিনের প্রত্যাশার পর আলোর মুখ দেখেছে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি।
গত ৩১ জুলাই সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক পত্রে আগামী ১ বছরের জন্য জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের ১২ সদস্যদের আংশিক কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে উপজেলার দরবস্ত ইউনিয়ন থেকে মেধাবী ছাত্রনেতা নজরুল ইসলাম জয়নুল সহ-সম্পাদক পদে কমিটিতে স্থান পেয়েছেন।
এবিষয়ে জয়নুল জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির মানে কাজ করে যেতে চাই।
দীর্ঘদিনের পরে কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার উপরে অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া সহযোগিতা কামনা করছি।