শিরোনাম
‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আকিজ কোম্পানিতে ডাকাতি মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

SATYAJIT DAS / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

Manual1 Ad Code
বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ০২ নং পুটিজুরি ইউনিয়নে আব্দাকামাল নামক স্থানে গত (০৯ মার্চ) রাত আনুমানিক ০২:৫০ মিনিট হতে ০৩:৩০ মিনিট পর্যন্ত অজ্ঞাতনামা ১৫/২০ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়ে আকিজ গ্রুপের নতুন প্রজেক্ট এর পশ্চিম-দক্ষিণ দিকে প্রবেশ করে।
এরপর ০৪ নং পোস্ট এর কাছে টিনের বেড়া কেটে প্রজেক্টের ভিতরে ঢুকে নিরাপত্তা প্রহরী মোঃ সবুজ হাওলাদারকে ডাকাতরা বেঁধে দেশীয় অস্ত্র রামদা,লোহার রড ইত্যাদি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও মাথায় জোরালো আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে তার মুখে স্কচটেপ প্যাঁচিয়ে এবং হাত পা রশি দ্বারা বেঁধে মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। 
উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে উক্ত জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় বাহুবল থানা পুলিশকে দ্রুত লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের নির্দেশ দেন।
পরে উক্ত ঘটনায় বাহুবল মডেল থানার মামলা নং-০৯,তাং-১০/০৩/২০২৪খ্রি,ধারা-৩৯৫/৩৯৭ প্যানাল কোড ১৮৬০ রুজু হলে মঙ্গলবার (১২ মার্চ) অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন (বিপিএম-সেবা) মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হাসিবুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। 
উল্লেখ্য যে,পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় গত রবিবার (১০ মার্চ) বাহুবল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির ঘটনায় জড়িত আসামী:
১) মোঃ কামরুল ইসলাম (২৫),পিতা-মৃত ময়না মিয়া,মাতা-রোকেয়া খাতুন,সাং-ভাটপাড়া,০১নং পুটিজুড়ী ইউনিয়ন,থানা-বাহুবল,জেলা-হবিগঞ্জ।
২) ওসমান গণি (৩৫),পিতা-জমসেদ আলী, মাতা-জাহেদা বেগম,সাং-র্পূববাগ (পুরাতন বাজারের পাশে,থানা-নাসিরনগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম এর হেফাজত হতে মামলার লুণ্ঠিত মালামাল ৬৫ কেজি তামা তার যার মূল্য অনুমান ২০,০০০০০/- (বিশ লক্ষ) টাকা উদ্ধার করেন এবং অপর ধৃত আসামী ওসমান গণির দেওয়া তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে ১৫০ কেজি তামার তার উদ্ধার করে যার মূলয় আনুমানিক ৫০,০০০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।
সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code