শিরোনাম
‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে হিন্দু রেস্তোরাঁতে ছাত্রলীগের হামলা

SATYAJIT DAS / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সিলেট মহানগরীর মেডিকেল রোডের ‘তিন ভাই রেস্টুরেন্ট’ নামক একটি হিন্দু মালিকানাধীন রেস্টুরেন্টে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। এতে হোটেলের মালিকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

জানা যায়,রমজানে অমুসলিমদের জন্য দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখতেন কাজলশাহ এলাকাস্থ তিন ভাই রেস্টুরেন্টের মালিক রাজীব কুমার দেব। গত বুধবার (১৩ মার্চ) স্থানীয় বখাটে সোহেল আহসান শিহাবের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখলে,তাদের চাঁদা দিতে হবে বলে শাসিয়ে যান। তবে দীর্ঘদিন এই এলাকায় ব্যবসা করে আসা রাজীব দেব চাঁদা প্রদানে অস্বীকৃতি জানান।

Manual5 Ad Code

শুক্রবারও যথারীতি রেস্টুরেন্ট খোলা রাখলে ইফতারের আগ মুহূর্তে সোহেল আহসান শিহাব,সালমান,মুহিব, মুকিতসহ অন্তত ১৫ থেকে ২০ জন যুবকের দল এসে রেস্টুরেন্টটিতে হামলা চালায়। এসময় হোটেলের ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যায় তারা।

এতে বাঁধা দিলে তিন ভাই রেস্টেুরেন্টের মালিক রাজীব দেব,কর্মচারী বিধান দাশ সহ রেস্টেুরেন্ট থাকা গ্রাহকদের মারধর করেন। হামলায় গুরুতর আহত অবস্থায় রাজীব দেব ও বিধান দাশকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুদ্দিন শিপন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code