বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণের পর আজ বিকেলে বড়লেখা উপজেলা প্রশাসন ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসলাম সারোয়ার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও সংবর্ধিত হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান।
উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন এর সভাপতিত্বে পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা ও পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান সহ অনেকেই আলোচনায় অংশ নেন।
এছাড়াও উপজেলা পরিষদের অভিভাবক হিসেবে ত্রিরত্নকে বরণ করেন বড়লেখা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে সভাপতি সিনিয়র সাংবাদিক এম. এম আতিকুর রহমান, কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা কর্তৃপক্ষ সহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।