বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু'টি আবাসিক রিসোর্টে যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এরমধ্যে ১১ জন পতিতা ও ১০জন খদ্দের বলে জানা গেছে।
জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকায় 'গ্রীন প্লেস টি রিসোর্ট' এবং 'টং থাই' আবাসিক রিসোর্টে গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) ভোর রাতে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবা ও মেজর ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও বিজিবি সদস্যদের বিশেষ একটি দল। এসময় যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে 'গ্রীন প্লেস টি রিসোর্ট' এবং 'টং থাই' দুইটি রিসোর্ট থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন পতিতা ও ১০ জন খদ্দেরকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃতরা খদ্দের ও পতিতারা হলেনঃ-
(১) মীর মোহাম্মদ আব্দুর রউফ (৪৫),পিতা:মৃত মহব্বত আলী,গ্রাম:উত্তরসূর,উপজেলা:শ্রীমঙ্গল,জেলা: মৌলভীবাজার।
(২) স্বপন সূত্রধর (২৮),পিতা: রমা সুত্রধর,গ্রাম: কোয়াচপুর,উপজেলা:জগন্নাথপুর,জেলা:সুনামগঞ্জ।
(৩) মোঃ জাবেদ মিয়া (২৪),পিতা:মোঃ মানিক মিয়া, গ্রাম:জয়লালচান,উপজেলা চুনারুঘাট,জেলা: হবিগঞ্জ।
(৪) মোঃ ফাহিম ইসলাম (২৮),পিতা: মৃত সাজ্জাদ জাহির,এলাকা: হাজারিবাগ,উপজেলা:হাজারিবাগ, জেলা:ঢাকা।
(৫) রাহাত সিকদার (২৪),পিতা:মোঃ বাবুল,গ্রাম: গোড়াগাঁও,উপজেলা: নাড়িয়া,জেলা:শরিয়তপুর।
(৬) সঞ্জয় রায় (২৫),পিতা: সুশীল রায়,গ্রাম: এনায়েতগঞ্জ,উপজেলা:হাজারিবাগ,জেলা:ঢাকা।
(৭) তানভীর আহমদ (২৭),পিতা:মোঃ আবুল কাশেম, এলাকা: গনকটলি লেন,উপজেলা: হাজারিবাগ,জেলা: ঢাকা।
(৮) মোঃ আব্দুল্লাহ (২৪),পিতা:আব্দুল গনি, গ্রাম:আমতৈল,উপজেলা:মৌলভীবাজার, জেলা:মৌলভীবাজার।
(৯) আবদুল্লাহ (৩২),পিতা: আম্ভর উল্ল্যাহ,গ্রাম: আকিলপুর,উপজেলা:কুলাউড়া,জেলা: মৌলভীবাজার।
(১০) মোঃ ফয়সাল মিয়া (২৬),পিতা: মোঃ মানিক মিয়া, গ্রাম: উলুকান্দি,উপজেলা:চুনারুঘাট,জেলা: মৌলভীবাজার।
পতিতাঃ-
(১) মোছাঃ নুসরাত জাহান ঈশা (২২),পিতা: মোঃ আসকর আলী,গ্রাম: ইদারাপুল,উপজেলা: ফতুল্লা, জেলা:নারায়নগঞ্জ।
(২) সুমি আক্তার (২৫),পিতা:মোঃ আলতাব খান,এলাকা ও উপজেলা: সুজানগর,জেলা: পাবনা।
(৩) মোছাঃ আফসানা (২১),পিতা: ওমর ফারুক,গ্রাম: কুমরাদি,উপজেলা:শিবপুর,জেলা: নরসিংদী।
(৪) সানজিদা আক্তার (২১),পিতা: মোঃ ফিরোজ মিয়া,গ্রাম:কুলাশিল,উপজেলা:নবীনগর,জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
(৫) ইসরাত জাহান মিতু (২৪),পিতা: আইনুল হক,গ্রাম: চরভেরা,উপজেলা: সলংগা,জেলা: সিরাজগঞ্জ।
(৬) মোছাঃ জান্নাত আক্তার (১৯),পিতা: সিদ্দিক হাওলাদার,গ্রাম: করলাছড়ি,উপজেলা: লংগুদু,জেলা: রাঙ্গামাটি।
(৭) মোছাঃ আয়শা বেগম (২৪),পিতা:আমির হোসেন,এলাকা: সুরভীপাড়া,উপজেলা: শ্রীমঙ্গল,জেলা: মৌলভীবাজার।
(৮) মোছা: তাসনিম আক্তার (১৮),পিতা: মোঃ দুদু মিয়া, এলাকা: শান্তিনগর,উপজেলা: চকরিয়া,জেলা: চট্টগ্রাম।
(৯) মোছা: পাখি আক্তার (২০),পিতা: মোখলেছুর রহমান,এলাকা: কাউনিয়া,উপজেলা: কাউনিয়া,জেলা: বরিশাল।
(১০) মোছা: রাত্রি আক্তার (২০),পিতা: নূর মোহাম্মদ, এলাকা: কাউনিয়া,উপজেলা: কাউনিয়া,জেলা: বরিশাল।
(১১) মোছা: তাসফিয়া (২০),পিতা: আব্দুল আউয়াল, এলাকা: ফটিকছড়ি,উপজেলা: ফটিকছড়ি,জেলা: খাগড়াছড়ি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় শুক্রবার (১৬ আগষ্ট) জানান,' শ্রীমঙ্গল দুইটি আবাসিক রিসোর্টে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে'।
সিলেট নিউজ/এসডি.