ঝলক দত্ত,(শ্রীমঙ্গল প্রতিনিধি):
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছোট ভাই, মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
রবিবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গলের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সরফরাজ আহমেদ শরফু এর সার্বিক সহযোগীতায় জেলা ও উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লুপ্পা জানান, জেলার রাজনগর, কমলগঞ্জ,কুলাউড়া উপজেলায় টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় বন্যায় বাড়িঘর তলিয়ে যায়।আমরা এসব বন্যাদুর্গত এলাকায় গিয়ে বানবাসিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
সিলেট নিউজ/এসডি.