মৌলভীবাজার প্রতিনিধি:
পূর্ব বিরোধের জেরে গত ২৮ জুলাই মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের পংমধপুর গ্রামে আকবরের গুলিতে নিহত হন রেদওয়ান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও গুলি করা সেই বন্দুক জব্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার ও তার স্বজনরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তারা।
লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা বলেন, পূর্ব বিরোধের জেরে গত ২৮ জুলাই আকবরের গুলিতে নিহত হন রেদওয়ান। এ ঘটনায় গুরুতর আহত আশিক মিয়ার বাম পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। এ ছাড়াও আরও অনেকে আহত হন।
‘হত্যার ঘটনায় নিহত রেদওয়ানের মা রেশনা বেগম গত ৩০ জুলাই মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭২ জনের নাম উল্লেখ করা হয়।’