বিশেষ প্রতিনিধি:
২৬ টি মামলা ফরওয়ার্ড করা ও সব কয়টি মামলাতে সাক্ষী দাবি করা আজমীন জাফর ইকবাল তালুকদার এর বক্তব্য আসামিদের কাছ থেকে ৫-১০ লক্ষ টাকা নেন মামলা থেকে নাম কাটাতে , সম্প্রতিকালে এরকম একটি কল রেকর্ড এই প্রতিবেদকের কাছে আসে । আজমিন জাফর ইকবাল তালুকদার এর বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ মামলা আছে এরকম ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করা এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে মানসিক হয়রানি করে আসছেন। এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে এই তথ্য (কল রেকর্ড ) পাওয়া যায় , এই প্রতিবেদক অভিযোগ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য একজন ভুক্তভোগীকে দিয়ে (ভুক্তভোগীর ) হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আজমিন জাফর ইকবাল তালুকদার কে ফোন করানো হয় এবং বিষয়টি ভিডিও ও কল রেকর্ড করা হয় প্রমাণ হিসেবে সংরক্ষণ করার জন্য । একাধিক ভুক্তভোগীর এই পত্রিকার সম্পাদক বরাবরে বিষয়টি নিয়ে অভিযোগ করা ও রিপোর্ট করার অনুরোধের ভিত্তিতে এ অনুসন্ধান করা হয় । প্রতারক ও মামলা থেকে নাম কাটতে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি কারী এই আজমীন জাফর ইকবাল তালুকদার বিএনপি'র প্রচার দল এর (ঢাকা মহানগর উত্তর) সভাপতি দাবি করে- এরকম একটি ভিজিটিং কার্ড তৈরি করেন, যেখানে অফিস ঠিকানা হিসেবে লেখা বিএনপি'র নয়া পল্টন অফিস ও পুরানো পল্টনের আরেকটি অফিস । নাম বলতে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন - এই ভিজিটিং কার্ড পাঠিয়ে ভুক্তভোগীদের জানান দেওয়া হয় তিনি অনেক বড় নেতা, তাকে চাঁদা না দিলে নতুন মামলায় নাম ঢুকিয়ে দেওয়া হবে এবং গ্রেপ্তার করিয়ে দেওয়া ও নানাভাবে হয়রানি করা হবে , এরকম অভিযোগ একাধিক ভুক্তভোগীর । আজমিন জাফর ইকবাল তালুকদার কর্তৃক ভুক্তভোগীদের হোয়াটঅ্যাপ নম্বরে পাঠানো মামলার কাগজগুলো পর্যালোচনা করে দেখা যায় ভুয়া মামলা সাজিয়ে পাঠানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এসব অভিযোগ নিয়ে আজমিন জাফর ইকবাল তালুকদার এর বিরুদ্ধে একজন ভুক্তভোগী ঢাকার দারুস সালাম থানায় জিডি করতে গেলে দায়িত্বে থাকা ডিউটি অফিসার বলেন এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন তাহলে আর কোন সমস্যা হবে না, এজন্য কোন জিডি বা মামলা করার প্রয়োজন নেই , তবে সচেতন মহলের দাবি বিএনপি কর্তৃক এবং প্রশাসন কর্তৃক তদন্ত পূর্বক এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে বিভিন্ন নিরীহ মানুষ আজমিন জাফর ইকবাল তালুকদার কর্তৃক হয়রানির শিকার হতে পারে তাই দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান সচেতন মহল ও ভুক্তভোগীরা । জানা যায় আজমীন জাফর ইকবাল তালুকদার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ১৪ নং জানপুর ইউনিয়ন অন্তর্গত ৮ নং ওয়ার্ড এর কাজল ইসলাম ঝিনুক ও সখিনা বেগম দম্পতির ছেলে। তিনি বর্তমানে শান্তিনগর ঢাকায় থাকেন ।