বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সর্বোচ্চ বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এঁর জীবনাদর্শের উপর এক সীরাত শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুর।
কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিন এর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান।
আলোচনায় অংশ নেন কলেজের অধ্যাপক এ. কে. এম. শফিউল আলম। কোরআন তেলাওয়াত করে কলেজের ছাত্র আমিনুল ইসলাম তৌহিদ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।