বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম আজকে ২৪ অক্টোবর সরকারি নির্দেশনায় বদলি হয়ে গাজীপুরের ইউএনও হিসেবে যোগদান করতে বিদায় নিয়েছেন। একই সাথে নবাগত ইউএনও হিসেবে মন্ত্রণালয় থেকে আগত অফিসার তাহমিনা আক্তার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
জনাব নাজরাতুন নাঈম বড়লেখার ইউএনও হিসেবে প্রশাসনিক কাজের সাফল্য এবং শিক্ষা ও সেবায় অনন্য অবদানের জন্য তাঁকে বিদায় বেলায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম.এম আতিকুর রহমান।
সেই সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার মহোদয়কেও ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ. কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, সদস্য মীর শামীমুর রহমান, আবুল হোসেন ও সাংবাদিক আক্তার হোসেন প্রমুখ।
ফাউন্ডেশন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ইউএনও'র বদলিতে এবং নবাগত ইউএনও মহোদয়ের আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর দায়িত্ব পালনে আরও ব্যাপকভাবে সাফল্য কামনা করেন। ইউএনওদ্বয় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প ব্যক্ত করে সকলের দুআ ও সহযোগিতা কামনা করেন।