এম. এম আতিকুর রহমান ঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পি.পি) হিসেবে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদ।
দীর্ঘদিন যাবত তিনি সুনামের সাথে আইন পেশায় নিয়জিত রয়েছেন। আমাদের ভাগিনা এডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের মরহুম আলহাজ্ব হাফিজ মোহাম্মদ আবুল হাসান এর পুত্র। আমাদের ভাগিনারা সচিবালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য নিয়ে এগিয়ে যেতে আমাদেরকে শিক্ষা সাহিত্য সাংবাদিকতা এবং সেবামূলক কার্যক্রমে জাতির কল্যাণে আরও মনোনিবেশ জরুরী।
আমরা এডিশনাল পি.পি মাসহুদ সাহেবকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে সুবিচার প্রতিষ্ঠায় আগামীর পথচলাতে আরও ব্যাপকভাবে সাফল্য কামনা করছি অবলীলায়।