বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ২৯ অক্টোবর দুপুরে নবাগত বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর কার্যালয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করে মতবিনিময় করেন।
সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান এর সাথে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম. এম আতিকুর রহমান, শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, হারুনুর রশীদ, আব্দুল হক, হাজী রুহেল আহমদ, জুনাইদ আহমদ, তারেক মাহমুদ নাজিম, শামীম আহমদ, মীর শামীমুর রহমান, মোহাম্মদ মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাফিজ প্রমুখ।
ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম শামীম আহমদ আহমদের উপর সন্ত্রাসী হামলায় বড়লেখা থানায় মামলা হয়েছে। মামলা নং ৪ তারিখ ২৪/১০/২৪। এক সপ্তাহ অতিক্রম করেছে কিন্তু এখনও মাদক চক্রের হোতা সন্ত্রাসী ময়ুর আহমদ সহ আসামি গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। স্মারকলিপি ও মতবিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
একই সাথে প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদেরও অনুলিপি প্রদান করা হয়েছে।